২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় অস্ত্র,গুলিসহ আটক ৩

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া হাই স্কুল মাঠ সংলগ্ন ফরিদ সওদাগরের সমিলের সামনে হতে ৩জনকে আটক করেছে থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ১রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।আটককৃতরা হল যথাক্রমে উত্তর আমিরাবাদ চট্টলা পাড়া এলাকার আহমদুর রহমানের পুত্র ইলিয়াছ সানি(২৩), উত্তর পদুয়া বদলা পাড়ার আবু তাহেরের পুত্র আবদুল শুক্কুর(২১) ও একই এলাকার আবদুর রশিদের পুত্র আবদুল করিম(২৪)। সুত্রে জানা গেছে,আটককৃতরা উল্লেখিত স্হানে অস্ত্র বিক্রী করার প্রস্তুতি গ্রহণ করছিল।গোপন সংবাদের ভিত্তিতে গত ১১অক্টোবর দিবাগত রাতে লোহাগাড়া থানার সুৃযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার)`র নির্দেশে থানার এসআই মুফিজুল ইসলাম,এএসআই ওয়াসিম মিয়ার নেতৃত্বে একটি পুলিশি টীম উল্লেখিত এলাকা তল্লাসী চালিয়ে ১টি দেশীয় তৈরী অস্ত্র,১রাউন্ড কার্তুজসহ ৩জনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। থানার এসআই মুফিজুল ইসলাম উক্ত প্রতিনিধিকে জানান,থানার ওসি স্যারের নির্দেশে পদুয়া হাই স্কুলের সামনে অস্ত্র বিক্রী করার সময় ৩জনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে (মামলা নং ২১,১১/১০/২০১৭ইংরেজী) রুজু করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী(সরওয়ার) উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।