মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

লোহাগাড়ায় অপহৃত শিশু কক্সবাজার থেকে উদ্ধারঃ আটক ১

শেয়ার করুন

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমতলী মোশাররফ আলী সিকদার পাড়ার অপহৃত মোঃ দেলোয়ারের ৬ বছরের শিশুপুত্র আয়মনকে কক্সবাজার কলাতলী ডলফিন মোড়ের পূর্ব পার্শ্ব থেকে উদ্ধার করা হয়।অপহরণকারী শাহাদত হোসেন কে গ্রেফতার করে থানা পুলিশ।
আয়মন ১৫ এপ্রিল সোমবার বেলা দু`টায় লোহাগাড়া আমিরাবাদ স্টেশন থেকে অপহৃত হয়েছিল। অপহরণের দীর্ঘ ৫ ঘন্টা পর সন্ধ্যা ৭ টার পর পর বড়হাতিয়ার আয়মনের একই এলাকার দু’জন কিশোর কলাতলী বীচ পয়েন্টে একটি চায়ের দোকানে কর্মরত অবস্থায় আয়মনকে জনৈক ব্যক্তির সাথে হেঁটে বীচের দিকে নামতে দেখে। এসময় কিশোর শ্রমিক দু’জন দৌড়ে গিয়ে আয়মন ও অপহরণকারী কুমিল্লার শাহাদত হেসেনকে ঝাপটে ধরে ফেলে। কিশোরদ্বয়ের শোরগোলে লোকজন জড়ো হলে কলাতলীর ফার্মেসী দোকানদার তৌহিদুল ইসলাম দ্রুত টুরিস্ট পুলিশকে খবর দিলে পুলিশ আয়মন ও অপহরণকারীকে ধরে পুলিশ বক্সে নিয়ে আসে। পরে টুরিস্ট পুলিশ লোহাগাড়া থানায় খবর দিলে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, এসআই আবদুল কাইয়ুমের নেতৃত্বে একটি পুলিশি দল আয়মনের পিতা মোঃ দেলোয়ার সহ রাত সাড়ে ৯ টায় এসে কক্সবাজার টুরিস্ট পুলিশের সহায়তায় অপহরণকারী কুমিল্লার শাহাদাত হোসেন সহ অন্যান্যদের নিয়ে লোহাগাড়া থানায় নিয়ে আসে। লোহাগাড়া থানার ওসি (তদন্ত) জহির উদ্দিন জানান,
অপহরণকারী শাহাদত হোসেনের বিরুদ্ধে অপহৃত আয়মনের বাবা মোঃ দেলোয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন এবং মঙ্গলবার অপহরণকারী শাহাদাত হোসেনকে আদালতে তোলা হবে।

শেয়ার করুন