১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লোহাগাড়ার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন আইয়ুব মিয়া

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আধুনগর ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আইয়ুব মিয়া। গত ১ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিও মুসলেম উদ্দিন। আধুনগর ইউপির বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখায় আলহাজ্ব আইয়ুব মিয়াকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আলহাজ্ব আইয়ুব মিয়া বিগত ১৯৯৬সালে প্রথম বারের মত বিপুল ভোটে আধুনগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়। পরবর্তীতে ২০০৫সালের ইউপি নির্বাচনে বিপুল ভোটে পুনরায় তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, ও বিভিন্ন উন্নয়ম মূলক কর্মকান্ডে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি এলাকার মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। এব্যাপারে আধুনগর ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আইয়ুব মিয়া উক্ত প্রতিবেদককে বলেছেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন আধুনগরসহ পুরো লোহাগাড়াবাসীর।

তিনি আরো বলেন, এলাকার মানুষের কল্যাণে, মঙ্গলে ও উন্নয়নের জন্য নিজেকে সব সময় নিয়োজিত রাখার চেষ্টা করেছি। মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই যতদিন বেঁচে থাকব ততদিন আধুনগরবাসীর মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখব বলে তিনি উক্ত প্রতিবেদককে বলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।