মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

লোহাগাড়ার বড়হাতিয়ায় ৮শ ২৫ পিচ ইয়াবাসহ ১ বিক্রেতা গ্রেফতার

শেয়ার করুন

received_1815368875388012
চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের টেকার দোকান এলাকা হতে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ৮শ ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ হেলাল উদ্দিন(৩২)। সে উল্লেখিত ইউনিয়নের চাকফিরানী এলাকার মোহাম্মদ ইলিয়াছের পুত্র। সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ নুরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে ২৭ অক্টোবর ভোর আনুমানিক সাড়ে ৪টায় উল্লেখিত এলাকা হতে তার শরীরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮শ ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক বিক্রেতা হেলালকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। থানার এসআই নুরুল ইসলাম জানান,পুর্বেও লোহাগাড়া থানার আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন মামলা রয়েছে। ( মামলা ২৩৩/২০০৯)। উল্লেখিত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানিয়েছেন।

শেয়ার করুন