৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

লোহাগাড়ার নতুন পাঠ্য বই বিতরণোৎসব

 


সরকার ঘোষিত নির্ধারিত তারিখ অর্থ্যাৎ ১ জানুয়ারী শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পাঠ্য বই বিতরণের ধারাবাহিকতায় লোহাগাড়ায়ও নতুন পাঠ্য বই বিতরণোৎসব অনুষ্ঠিত হয়। ওই দিন উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তথা লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আরমান বাবু রুমেল। তার সাথে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল করিম আনচারী, উপাধ্যক্ষ ড. মাওলানা মাহমদুল হক ওসমানীসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বই বিতরণকালে উৎসুক শিক্ষার্থীরা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে বিনামূল্যে পাঠ্যবই গ্রহণ করে সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।