মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

লোহাগাড়া মাইক্রো-কার চালক সমিতির অভিষেক অনুষ্টান সম্পন্ন

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ মাইক্রো কার চালক কল্যাণ সমিতির অভিষেক অনুষ্টান বটতলী মোটর স্টেশনস্হ সংগঠনের কার্যালয়ে ১১ জানুয়ারী বিকেলে সম্পন্ন হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সদ্য সমাপ্ত লোহাগাড়া আমিরাবাদ মাইক্রো কার চালক কল্যাণ সমিতির নির্বাচন-১৬ এর প্রধান নির্বাচন কমিশনার, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী আরমান বাবু রুমেল। অনুষ্টানের শুরুতে প্রধান অতিথি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের লোহাগাড়ার ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের, সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত হোছাইন, সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, অর্থ সম্পাদক মোহাম্মদ ফারুক, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, লাইন সম্পাদক আবদুর রশিদ, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক লিটন ধর ও নির্বাহী সদস্য মোঃ শাহেদ হোসেন। অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রুমেল বলেন, সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন।চালকদের কল্যাণে তিনি সব সময় পাশে থাকবেন। এছাড়াও তার নিজস্ব তহবিল হতে অসহায় ও গরীব চালকদেন জন্য শীতবস্ত্র সামগ্রী প্রদান করবেন বলেও তিনি জানান।

শেয়ার করুন