২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদক বিক্রেতাসহ গ্রেফতার-৭

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ায় বিশেষ পৃথক অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৭জনকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল ২৭ জুন (বৃহস্পতিবার) দিনব্যাপী অভিযানে তাদের আটক করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সুত্রে জানা যায়,সাজাপ্রাপ্ত ও মাদক মামলায় আটককৃত আসামীরা হলেন যথাক্রমে লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান, ফাতেহ আলী পাড়ার আলী আহমদের পুত্র মোঃ ফারুক(৪০),কলাউজান ইউনিয়নের
পূর্ব কলাউজান, মিয়াজী পাড়ার মৃত রাজ কিশোর বড়ুয়ার পুত্র
বিমাংশু বড়ুয়া (৫৫), পুটিবিলার নালার কূল এলাকার কাজল আহম্মদের পুত্র মোঃ নাজিম উদ্দিন(৩৩),বড়হাতিয়া হাজি পাড়ার আবুল শরীফের পুত্র মোঃ নাজিম(২৬)।
এসময় নাজিম উদ্দিনের কাছ থেকে ২১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে,ওয়ারেন্টভুক্ত আসামীরা যথাক্রমে চুনতি ইউপির বাগান পাড়া এলাকার গফুর ড্রাইভারের পুত্র সাহেদ উদ্দিন প্রকাশ সাহেদ (২০),
বড়হাতিয়া হাজির পাড়া এলাকার সৈয়দুল হকের পুত্র আবুল কালাম(২৫) ও পদুয়া মেহের আলী মুন্সির বাড়ীর মৃত নজির আহম্মদের পুত্র মোঃ ফারুক(৩০)।

পৃথক পৃথক অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার এস আই বেলাল, এসআই পিযুষ কুমার দাশ, এ এস আই শাকিল রানা, এএসআই শফিউল্লাহ ও এএসআই চন্দ্র কুমার কুর্মী সঙ্গীয় ফোর্স।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,থানা পুলিশের বিশেষ পৃথক অভিযানে মাদক বিক্রেতা, সাজাপ্রাপ্ত আসামীসহ ৯জন গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীদের আজ সকালে আদলতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।