১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

লোহাগাড়ার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শফিক আহমদ’র ইন্তেকাল : নামাযে জানাযা শেষে দাফন সম্পন


লোহাগাডা উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন মুফাস্সিরে কোরআন আলহাজ্ব মাওলানা শফিক আহমদ গতকাল ১২ জানুয়ারী ভোর রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামস্হ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দক্ষিণ হরিণা সাতগড় এলাকার মৃত ছিদ্দিক আহমদ (রাহঃ) পুত্র। একইদিন বাদে আছর মরহুমের প্রথম পুত্র মাওলানা জাফর ছাদেক মোঃ ইকবাল এর ইমামতিতে স্থানীয় জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় লোহাগাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ সীতাকুন্ড, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়াসহ কক্সবাজার এলাকার হাজার হাজার মুসল্লিগণ জানাযায় অংশগ্রহণ করে মরহুমের রুহের আত্নার মাফফিরাত কামনা করেন। জানাযায় উপস্থিত থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা জ্ঞাপন করেন লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান লোহাগাড়ার মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার, মাওলানা কাজী মাওলানা নাছির উদ্দিন , উপজেলা আ.লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ শাহজাহান পিপিএম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, স্হানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, হক হজ্ব কাফেলার স্বত্তাধিকারী আলহাজ্ব মাহমুদুল হক পেয়ারু, আধুনগর ইউপির সাবেক চেয়ারম্যান প্রার্থী আবু নাছের চৌধুরী, পুটিবিলার ইউপির চেয়ারম্যান হাজী ইউনুছ প্রমুখ। এসময় জানাযায় অংশগ্রহণকারী লাখো মানুষ মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা জ্ঞাপন করেন। জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। আলহাজ্ব মাওলানা শফিক আহমদ মৃত্যুতে লোহাগাড়া উপজেলার সর্বত্রে শোকের ছায়া নেমে আসে। জীবদ্দশায় আলহাজ্ব মাওলানা শফিক আহমদ ছাহেব দক্ষিণ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ওয়ায়েজ পরিবেশন করতেন। এছাড়াও তিনি চুনতির ১৯দিন ব্যাপী সীরত মাহফিলের অন্যতম উদ্যেক্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।