২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

লোহাগাড়ায় ৪ মাদক বিক্রেতা আটকঃ ৫ হাজার পিচ ইয়াবা ও প্রাইভেট কার,পিকআপ গাড়ী উদ্ধার

fb_img_1481002880529
চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের একটি অভিজাত রেষ্টুরেন্টের সামনে হতে গত ৫ ডিসেম্বর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেট কার ও মিনি পিকআপসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল যথাক্রমে কক্সবাজার জেলার উখিয়ার উপজেলার রত্ন পালং এলাকার মৃত আবদুর রহিমের পুত্র খাইরুল বশর (৩৩), একই এলাকার হাজী জানে আলমের পুত্র ইফতেকার ইসলাম (৩০) ও একই এলাকার গুরা মিয়ার পুত্র আইয়াজ মিয়া (২৮)। তাদের কাছ থেকে পুলিশ একটি প্রাইভেট কারসহ ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। অপরদিকে,সাচ্চু মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে পৃথক অভিযানে একটি মিনি পিকআপসহ ১ হাজার পিচ ইয়াবা নিয়ে দুপুর সাড়ে ১২টার সময় আটক করে। আটককৃত সাচ্চু মন্ডল রাজবাড়ি পাংচা থানার কৃঞ্চপুর এলাকার নুর উদ্দিন মন্ডলের পুত্র। পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার উপ-পরিদর্শক এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী। এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনতিস্হ এলাকা হতে তাদেরকে ইয়াবা ও গাড়িসহ আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতরা জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের অভিমুখে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং আটক প্রাইভেট কার ও পিকআপ বর্তমানে লোহাগাড়া থানা হেফাজতে রয়েছে থানা সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।