৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

লোহাগাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস-১৬ পালিত

received_1867304726822309
সারা বিশ্বের ন্যায় লোহাগাড়া উপজেলায় বিশ্ব ডায়াবেটিস-১৬ পালিত হয়েছে। ১৪ নভেম্বর সকাল ১০ টায় বটতলী মোটর স্টেশনস্হ লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে র্্যলী, আলোচনা সভা,ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ফ্রি ইনসুলিন বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল ডায়াবেটিসের উপর দৃষ্টি নিন, অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের চট্রগ্রাম বিভাগের ডিপুটি ডিরেক্টর মিসেস বন্দনা দাশ। আলোচনা সভায় আরো উপস্তিত ছিলেন সমাজসেবা অফিসার অভিজিত সাহা,লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী আরমান বাবু রুমেল, হাসপাতালের ডিরেক্টর রাশেদুল হক, হাসপাতালের নার্স, কর্মচারী ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের চট্রগ্রাম বিভাগের ডিপুটি ডিরেক্টর মিসেস বন্দনা দাশ লোহাগাড়া ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের ডায়াবেটিস সেবাসহ বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও হত দরিদ্র ডায়াবেটিস রোগীদের জন্য এবং বিশেষ করে বিভিন্ন এলাকার অসহায় শিশু ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি ইনসুলিন প্রদান করা হবে বলে হাসপাতালের প্রতিষ্টাতা ও সমাজকর্মী আরমান বাবু রুমেল ঘোষণা দেন। বিশ্ব ডায়াবেটিস দিবস-১৬ লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ৫শ রোগীদের মাঝে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও ইনসুলিন বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।