মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

লোহাগাড়ায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উদ্যোগে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

শেয়ার করুন

r_1
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের উদ্যোগে গত ১১নভেম্বর শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্যাপিত হয় বৌদ্ধ ধর্মের দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান। অনুষ্ঠানে বক্তারা বলেন, অহিংসাই পরম ধর্ম, বুদ্ধের ধর্ম, মহামতি গৌতম বৌদ্ধ প্রাণীহত্যা মিথ্যা বলা থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা ধারণ করে বৌদ্ধ ধর্মালম্বীদের পথ চলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন পাথরঘাটা মহাবোধি বিহারের অধ্যক্ষ লোকানন্দ মহাথের, প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতিরি সধারণ সম্পাদক ধর্মতিলক ভিক্ষু, সদ্ধর্মদেশকবৃন্দ ধর্ম ভিত্তিক বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম সেনাপতি সংঘবন্ধু ভদন্ত অজিতানন্দ মহাথের, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক রিটন কুমার বড়–য়া। সুজিত বড়–য়া কাজল ও সুগত সেবক বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ভদন্ত ড. দিপঙ্কর থের, স্বাগত বক্তব্য রাখেন দিপু কুমার বড়–য়া, বক্তব্য রাখেন প্রধান ধর্মদেশক এম.বোধিমিত্র থের, প্রধান ধর্মালোচক ছিলেন অধ্যাপক ড. পিন্টু মুৎসদ্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া প্রমুখ।
অনুষ্ঠানে বৌদ্ধধর্মের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দায়ক/দায়িকা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। ##

শেয়ার করুন