৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লোহাগাড়ায় ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-১৭ সমাপণী অনুষ্টান সম্পন্ন


সারা বাংলাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-১৭ এর সমাপণী অনুষ্টান ২২ জানুয়ারী উপজেলা পাবলিক মিলনাতায়নে সম্পন্ন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-১৭ এর স্লোগান ছিল উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। সমাপণী অনুষ্টানের পুর্বে লোহাগাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রথম গণিত অলিম্পায়াড অনুষ্টিত হয়েছে। সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে অলিম্পায়াড থেকে ১ম, ২য় ও ৩য় নির্বাচিত করা হয়েছে। ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-১৭ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। সমাপণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি তথা লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ফিজনূর রহমান। উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা নুরুল আবছার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার দেবাশীষ ভট্টাচার্যের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সমশুল আলম, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার রফিক উদ্দিন, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ আলী জিন্নাহ, সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার জয়নাল আবেদীন বিএসসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক – শিক্ষিকাবৃন্দ। অনুষ্টান শেষে গণিত অলিম্পিয়াডের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।