মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

লিভার ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা কেএন মুজিবের ইন্তেকাল: কাল সকাল ১১টায় জানাজা

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা কেএন মুজিব ইন্তেকাল করেছেন। কাল সকালে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।
সুত্র জানায়,১৮সেপ্টেম্বর রাত পৌনে ৮টারদিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা কেএন মুজিব (৫২) ইন্তেকাল করেন। সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি,টেকনাফ উপজেলা বিএনপির সাবেক যুগ্নসম্পাদক ও কক্সবাজার জেলা জিয়া পরিষদের সাবেক আহবায়ক কেএন মুজিব ডায়াবেটিস ও সিরোসিস অব লিভার (লিভার ক্যান্সার) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে তিনি এই রোগে আক্রান্ত হয়ে ঢাকা গ্যাস্ট্রো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান হতে বাড়ি ফেরার পর আবারো অবস্থার অবনতি হলে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থতাবোধ করলে আবারো বাড়ি ফিরে যান। পুনরায় অবস্থার অবনতি হলে আবারো কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। তিনি হ্নীলা পূর্ব সিকদার পাড়া মরহুম কাদের হোছন মিস্ত্রীর ২য় ছেলে। মৃত্যুকালে স্ত্রী,৩মেয়ে,ভাই-বোন,আতœীয়-স্বজনসহ রাজনৈতিক সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন তিনি। উদীয়মান এই রাজনৈতিক নেতার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। ১৯সেপ্টেম্বর সকাল ১১টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।

শেয়ার করুন