৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের ৮০ জঙ্গি নিহত

লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিরতে শহরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুইটি সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো বিমান হামলায় আইএসের ৮০ জঙ্গি নিহত হয়েছে। খবর বিবিসির।

বুধবার মার্কিন বিমান বাহিনী ঐ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার।

নিহত ওই জঙ্গিরা ইউরোপে হামলার জন্যে প্রস্তুতি নিচ্ছিলো বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সঙ্গে মিলে যৌথভাবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন কার্টার।

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর তার নিজ শহর সির্তে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের দখলে চলে যায়।

এদিকে, সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় আইএসের হামলায় ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।