৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লিটু পুনরায় সভাপতি, লায়ন আলমগীর সাধারণ সম্পাদক নির্বাচিত

বার্তা পরিবেশক:

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হলো কক্সবাজারের চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের বহুল প্রতিতি ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের আবাসিক মহিলা কলেজে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্য ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহেদুল ইসলাম লিটু। সাধারণ সম্পাদক পদে জয়ী হন লায়ন আলমগীর চৌধুরী।
এর আগে সকালে সম্মেলনের প্রথম অধিবেশন চলে পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে। জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সদ্যসাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। অতিথি ছিলেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আজিজুর রহমান ও রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কমরুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া ও আমিনুর রশীদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নালসহ দলের জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ শেষ হলে ফলাফল ঘোষণা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র। এর পর সকল অতিথিসহ বিজয়ী এবং বিজিত প্রার্থী এবং কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন।
পুনরায় সভাপতি নির্বাচিত জাহেদুল ইসলাম লিটু বলেন, ‘শত ষড়যন্ত্র ও বার বার বানচালের চেষ্টার পরও পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
সম্মেলনের প্রথম অধিবেশনে সম্মেলন উদ্বোধন করতে গিয়ে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- দীর্ঘ ৯ বছর পর আজকে চকরিয়া পৌরসভার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা করবো বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার সাথে যারা দীর্ঘসময় রাজপথে মাঠে ছিলেন তাদেরই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। কারণ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যারা হামলা, মামলা, জেলখানায় দীর্ঘদিন ডিটেনশনে ছিলেন, আওয়ামী লীগের জন্য রাজপথে যাদের দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা রয়েছে তাদেরই বেঁছে নেবেন সম্মানিত কাউন্সিলরবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।