২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

লিটনের আসনে গোলাম মোস্তফার জয়

সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার পর শূন্য হওয়া গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ। বুধবার রাতে রিটার্নিং কর্মকতা জিএম সাহাতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে গোলাম মোস্তফা নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর চেয়ে ৩০ হাজার ভোট বেশি পেয়েছেন।
নৌকা প্রতীকে গোলাম মোস্তফা আহম্মেদ ৯০ হাজার ১৬৯ ভোট পেয়েছেন। অন্যদিকে লাঙ্গল প্রতীক নিয়ে শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও কোনো অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে খুন হন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এমপি লিটন। এরপর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। এ আসনের এমপি হতে ভোটের লড়াই করেছেন সাতজন।

তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ‘নৌকা’ প্রতীক ও জাতীয় পার্টির (এরশাদ) শামীম হায়দার ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।ই

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।