২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লিংকরোডে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বলরাম দাশ অনুপম :
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ একরোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের লিংকরোড পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গার নাম নজরুল্লাহ (৩৫)। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১নং ব্লকের হাবিবুল্লাহর পুত্র। র‌্যাব-১৫ সূএে জানা যায়, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ নজরুল্লাহকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। এর সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।