১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

লামা ফাইতংবাজারে দিন-দুপুরে দূর্বৃত্ত কতৃক রাইচমিলসহ ২লাখ টাকার মালামাল লুট


পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে দিন-দুপুরে রাইচ মিলে হামলা চালিয়ে রাইচমিল, জেনারেটর ও যন্ত্রপাতিসহ ২লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একদল দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ ১৩ জানুয়ারী বিকাল ৪টার সময় চকরিয়া উপজেলা সংলগ্ন লামা উপজেলা ৩০৭ নং ফাইতং ইউনিয়নের ফাইতং বাজার এলাকায়।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকার মৃত নুরুল হোসেনর পুত্র ও রাইচ মিলের মালিক জহির আহমদ আজ রাতে চকরিয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ১৩ জানুয়ারী বিকাল ৪টার সময় লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটা এলাকার সাইফুল ইসলামের নেতৃত্বে ১৮/২০ জনের মতো একদল দূর্বৃত্তরা লামা ফাইতং বাজারে অস্ত্রের ভয় দেখিয়ে একটি রাইচ মিলের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং ভাংচুর চালায়। এক পর্যায়ে দূর্বৃত্তরা রাইচ মিলে থাকা ১৫কিলো ১টি জেনারেটর, ডিজেল চালিত মেশিন ১টি, আটা ও মরিচ মিলিংয়ের ২টি চাক্কি মেশিন, অটো অলার রাইচ মিল ১টি ও মূল্যবান যন্ত্রপাতিসহ ২লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। এ ব্যাপারে রাইচ মিল মালিক জহির আহমদ বাদী হয়ে লামা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।