২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

লামা উপজেলা ও শহর ছাত্রলীগের কমিটি অনুমোদন

নুরুল অালম রাজা,(বান্দরবান): বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার আওতাধীন লামা উপজেলা ও শহর শাখার সম্মেলন অাজ ১১নভেম্বর শনিবার উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ।
প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লা, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা অাওয়ামীলীগের সহসভাপতি এ.কে.এম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ ইসলাম বেবী, যুগ্নসম্পাদক বাবু লক্ষিপদ দাস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব মোহাম্মদ ইসলাইল, সাধারন সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্নসম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, যুগ্নসম্পাদক বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল ইসলাম অাবছার, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল। প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনি সুশীল।
সর্বসম্মতিক্রমে এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছে মংক্যহ্লা মার্মা, সহসভাপতি মনোনীত হয়েছে রাকিবুল ইসলাম, সহসভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাধারন সম্পাদক মনোনীত হয়েছে মোঃ শাহিন।
শহর ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছে বিপ্লব নাত, সাধারন সম্পাদক মনোনীত হয়েছে সুমন মাহমুদ, রাজু গাজী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।