২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লামায় ১লক্ষ ৭০ হাজার লিটার মদের উপকরন জব্দ-আটক ১

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকা থেকে দেশীয় তৈরি ০১,৭০,০০০ (এক লক্ষ ৭০ হাজার) লিটার বাংলামদের উপকরন ও ১ হাজার লিটার বাংলা মদ জব্দ করার পর তা ধংস করা হয়েছে । ২৯ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজাতি হেডম্যান পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৭ এর নিয়ন্ত্রণাধীন কক্সবাজারস্থ ক্যাম্প লেফটেনেন্ট আশিকুর রহমান।
র‌্যাবের কক্সবাজারস্থ ক্যাম্পের মেজর আশিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সকাল ৮টা থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত বাংলামদ তৈরির অন্যতম স্থান আজিজনগর ইউনিয়নের উপজাতি হেডম্যান পাড়ায় অন্তত অর্ধ শতাধিক বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় এসব বাড়ি ও মাটি গর্ত করে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জব্দ করা বাংলামদ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের উপস্থিতিতে ধংস করা হয়।
ক্যাম্পের লেঃ আশিকুর রহমান আরো জানান, দীর্ঘদিন ধরে উপজাতি পাড়ার এসব বাড়িতে তৈরিকৃত বাংলামদ পার্শ্ববর্তী চকরিয়া, পেকুয়া, চট্টগ্রামের লোহাগাড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল। গোপনে এই সংবাদ পেয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে এই অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের জন্য সকাল থেকেই র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য উপজাতি পাড়া ঘিরে ফেলে। প্রত্যেক বাড়ির সামনে ও সড়কে র‌্যাবের টহল জোরদার করার পর একে একে এসব বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এসব বাড়ির কর্তারা পালিয়ে যাওয়ার সময় উথোয়াই উখর মার্মা নামক একজনকে আটক আটক করে র‌্যাব। তবে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।