১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

লামায় পাহাড় ধস : মা-ছেলেসহ ৪ লাশ উদ্ধার, নিখোঁজ ২

Bandarban_thereport24.com

অবিরাম বর্ষণে বান্দরবানের লামায় পাহাড় ধসে মা-ছেলেসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মাটির নিচ থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন দু’জন। শুক্রবার রাত পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

পার্বত্য জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জানান, লামা উপজেলা সদরের হাসপাতালপাড়া এলাকায় অবিরাম বর্ষণের সময় মধ্যরাতে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- রোজিনা আক্তার (৩০), তার শিশুপুত্র মো. সাজ্জাদ (৪), আমেনা বেগম (৩০) ও সাগর আহম্মদ (১৪)। এখনো মাটির নিচে নিখোঁজ রয়েছেন বশির আহম্মদ (৬০) ও ফাতেমা আক্তার (১৬)।

আশঙ্কাজন অবস্থায় মাটির নিচ থেকে দেলু মিয়া (৭০) ও আরাফাত (১৮) নামে দু’জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মাহমুদ জানান, উদ্ধার তৎপরতা এখনো চলছে। মাটির নিচে এখনো দু’জন নিখোঁজ রয়েছেন। মা-ছেলেসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল জানান, বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। পাহাড় ধসে চাপা পড়া আটজনের মধ্যে চারজনের লাশ এবং দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।