৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লামায় ‘নিরাপদ সড়ক’ শীর্ষক কর্মশালা


‘আইন মেনে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ‘নিরাপদ সড়ক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লামা পৌরসভা, শ্রমিক সংগঠন, বেসরকারী সংস্থা লুপি স্টার ও ইসলামি পাঠাগারের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সমাজসেবা কর্মী মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক রফিক উদ্দিন প্রমুখ। এ সময় বাস মালিক সমিতির সভাপতি নুর হোসেন, জীপ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সহ সভাপতি মো. কামাল উদ্দিন, লাইন সম্পাদক মো. ফরিদসহ গাড়ি চালক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত গাড়ি চালক এবং শ্রমিকদেরকে নিরাপদ সড়ক ও ভ্রাম্যমান আদালতের ওপর নির্বাহী অফিসার খিন ওয়ান নু, স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গণ-পরিবহনের গুরুত্বের ওপর উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, মোটর যান আইন, গণ-পরিবহন/পন্য পরিবহন আইনের ওপর অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, শ্রম আইন-২০১২, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন-২০১৫ ও শিশু আইন-২০১৩-শিশু শ্রম নিরসন আইন-২০১০ এর ওপর সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ ও ট্রাফিক আইনের ওপর ট্রাফিক সার্জেন্ট রাজু দাশ বিস্তারিত ধরনা দেন। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা বিভাগ কর্মশালাটি বাস্তবায়ন করে।
সভার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তারা আরও বলেন, নিরাপদ সড়কের চেয়ে প্রয়োজন; নিরাপদ গাড়ি ও চালক। চালক যদি নিরাপদ গাড়ি সচেতন ভাবে চালায়, তাহলে গাড়িটি যেমন দূর্ঘটনা থেকে রক্ষা পাবে তেমনি যাত্রীরাও নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে। তাই সড়কে গাড়ি ওঠানোর আগে চালককে গাড়ির ছোট-খাট কাজ সেরে নেওয়ার আহবান জানান বক্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।