মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

লামায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও যুব সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন

লামায় মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের যুব-সমাবেশ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লামা জেলা পরিষদ গেস্ট হাউজ হলরুমে সকালে যুব সমাবেশ ও বিকালে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুবলীগের সভাপতি মোঃ জাহেদ উদ্দিনের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ শফিকুর রহমান। যুবলীগ সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যাসাপ্রু মার্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও ফাতেমা পারুল, জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হোসাইন সহ জেলা, উপজেলা ও তৃণমুলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেল ৩টায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, বান্দরবান জেলা স্বেচ্ছাবেক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী। এ সময় জেলা, উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ লেখা সময় পর্যন্ত দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, কাউন্সিলররা তাদের প্রত্যেক্ষ ভোটে আগামী দিনের নেতা নির্বাচন করবে।
সম্মেলনে বক্তারা বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের পাশাপাশি দেশব্যাপী ব্যাপক উন্নয়ন সাধিত করছেন। পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বান্দরবান এলাকায় ব্যাপক উন্নয়ন করেন। দলীয় বিবেদ ভুলে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি অনুরোধ করেন জেলা নেতৃবৃন্দরা।

শেয়ার করুন