১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লামার ফাইতংয়ে টি.এইচ.বি. ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা

15220101_1868948466683302_1085252343741876231_n
বান্দরবানে লামার ফাইতংয়ে টি.এইচ.বি. ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ব্রিকফিল্ড পরিচালনা ও কয়লার পরিবর্তে লাকড়ি পুড়ানোর অপরাধে শনিবার এই জরিমানা করা হয়। বান্দরবান ডিবি পুলিশেকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
জানা গেছে, ফাইতং ২ কিলোমিটার এলাকায় প্রশাসনের কোন প্রকান অনুমতি ছাড়াই গড়ে উঠেছে ২৩টি অবৈধ ইটভাটা। সম্প্রতি এই বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচুর লেখালেখি হলে নড়েচড়ে বসে প্রশাসন। তারই ধারাবাহিকতায় বান্দরবান ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার লামার ফাইতংয়ে অভিযান পরিচালনা করে লামার নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। কয়লার পরিবর্তে লাকড়ি পুড়ানোর অপরাধে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৬ ধারায় ফাইতং কুইজ্যাখোলা এলাকার টি.এইচ.বি. ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু বলেন, এই অভিযান চলমান থাকবে। লামা উপজেলায় অবস্থিত কোন ব্রিকফিল্ডের লাইসেন্স নবায়ন নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।