৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লামার আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আজ সকাল ১০টায় আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বান্দরবান জেলা পরিষদ কতৃক প্রদত্ত বিনামূল্য সিলেবাস বিতরণ অনুষ্ঠানে মাষ্টার শাহাজাহান সিরাজের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আজিজনগর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খানঁ, বিশেষ অতিথি ছিলেন আজিজনগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী, আজিজনগর আওয়ামীলীগের সাবেক যুগ্নসম্পাদক হাজী জসিম উদ্দিন, ফারুক আহমেদ, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মার্মা, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তামাচিং মার্মা, আজিজনগর ছাত্রলীগের সভাপতি সাংবাদিক নুরুল আলম রাজা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ উল্লাহ আজম খানঁ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীর মাঝে সিলেবাস বিতরণ করা হচ্ছে। যা শিক্ষার আলো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশকে বিশ্বের বুকে একটি শিক্ষিত মেধাসম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠা করা যায়। আজকে যারা সিলেবাস দিয়ে পথচলা শুরু করছে তারাই ভবিষ্যতে এ জাতির নেতৃত্ব দিয়ে বিশ্বের বুকে আমাদেরকে একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এ জন্য প্রতিটি অভিভাবককে তার ছেলে-মেয়ের শিক্ষাসহ সকল নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।