মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লামার আজিজনগরে বন্যহাতির আক্রমনে কৃষক তোতা মিয়া নিহত

শেয়ার করুন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বন্যহাতির হামলায় তোতা মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় ইউনিয়নের ২নং ওয়ার্ড হিমছড়ি মুসলিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া উক্ত এলাকার মৃত আনসার আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন মহরম ও সোহাগ কার্ড বিতানের মালিক সোহাগ মিয়া জানান, বুধবার দিবাগত রাত ১০টায় ধানের জমিতে বন্য হাতির পাল হামলা চালালে কৃষক তোতা মিয়া বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় হাতি তোতা মিয়াকে পদদলিত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বন্যহাতির দলটি ওই এলাকার বেশ কিছু আবাদী জমি এবং কলাবাগান তছনছ করে।
আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ লিয়াকত হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি নিজে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শ করা হয়েছে।

শেয়ার করুন