২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লামার আজিজনগরে ডাকাতের হামলায় একই পরিবারের ৩ জন আহত

নুরুল আলম রাজা,(বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার শিল্পনগরী আজিজনগর ইউনিয়নে ডাকাতের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিজান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ আব্দুল হামিদ ( ৭২) মোঃ আবু বক্কর (২৬) মোঃ মুমিনুল (২৩)
সরেজমিন পরিদর্শন কালে জানাযায়, রাত ১টার দিকে ডাকাতের এক সংঘবদ্ধ দল আব্দুল হামিদের বাড়িতে দেশি অস্ত্র ও পিস্তল নিয়ে হামলা চালায়। এসময় ডাকাতরা ওই পরিবারের উপর হামলা করলে পরিবারের লোকজন ডাকাতদের উপর পাল্টা হামলা করে। এসময় আব্দুল হামিদ, আবু বক্কর ও মুমিনুলকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে এবং স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় রিপন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।