১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

লামার আজিজনগরে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে লামা উপজেলার আজিজনগর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালী ও সমাবশে অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে আজিজনগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক বাবুল ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কাননের নেতৃত্বে দলিয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিশাল বিজয় র‌্যালীটি আজিজনগর চাম্বি বাজারের গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে সেখানে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

আজিজনগর আওয়ামীলীগের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খানের সভাপতিত্বে ছাত্রলীগ আহবায়ক নুরুল আলম রাজার সঞ্চালনায় বক্তব্য রাখেন অাজিজনগর অাওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, যুগ্নসম্পাদক মাসুদ অালম রানা, সাংগঠনিক সম্পাদক অাফজাল হোসেন জয়। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল কুদ্দুস ভূইয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কানন, সেলিম রেজা, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, বর্তমান সভাপতি আবুবক্কর সিদ্দিকী বাবুল ডানা, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন ২০১৪সালের ৫ই জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে দেশ এবং জাতির ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।