১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লামার আজিজনগরে আদালতের নির্দেশে ভুয়া কাজী সাদেক কামাল আটক

img_20161207_000504

বান্দরবানের লামার আজিজনগরে নিয়োগ প্রাপ্ত না হওয়া সত্বেও ভুয়া কার্যক্রম চালানোর অভিযোগে মোঃ সাদেক কামাল (৩২) নামক একজন ভুয়া নিকাহ ও তালাক রেজিষ্টারকে আটক করা হয়েছে। মঙ্গলবার লামা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভুয়া কাজীকে আটকের আদেশ দিয়েছেন।
জানা গেছে, আজিজনগর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার কাজী আব্দুন নুর গত ২০১০ইং সনে মারা যায়। মৃত কাজীর ছেলে মোঃ ছাদেক কামাল আজিজনগর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার হিসাবে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করলেও সে নিয়োগ পায়নি। বর্তমানে আজিজনগর ইউনিয়নে কাজীর পদ শূণ্য রয়েছে।
আব্দুল মতলব (৩৮) নামে একজন অভিযোগকারী জানিয়েছেন, ৭০ হাজার টাকা দেনমোহরে নুরনাহার বেগম(৩১) এর সাথে তার বিবাহ হয়। পারিবারিক কলহের জের ধরে নুরনাহার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লামায় সিআর মামলা ০৭/২০১৬ দায়ের করেন। মামলায় ১৯৮০ ইং সনের যৌতুক নিরোধ আইনের ৪ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আরজিতে ১ লক্ষ ৭০ হাজার টাকা দেন মোহরের দাবী করা হয়েছে এবং এই দাবীর সমর্থনে মোঃ ছাদেক কামাল (৩২) কর্তৃক প্রদত্ত নিকাহ রেজিষ্টার এর কাবীননামা নকলকপি সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞ আদালত মামলায় সংযুক্ত কাবীননামার নকলকপি যাচাই করার জন্য মুল বালাম বই আদালতে উপস্থাপন করার নির্দেশ দিলে কাজী মোঃ ছাদেক কামাল তা আদালতে উপস্থাপনে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার অন্য মামলার হাজিরা দিতে আসলে বিজ্ঞ আদালত ছাদেক কামালকে আটকের নির্দেশ দেন। দীর্ঘ ৩ঘন্টা কোর্ট হাজতে আটক থাকার পর আদালত তাকে জামিন দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।