মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

লামার অাজিজনগরে স্বামীকে কুপিয়ে স্ত্রী অাত্নগোপনে

শেয়ার করুন

jokom
পারিবারিক কলহের জের ধরে গৃহবধু রহিমা খাতুন(২৭) এর দায়ের কোপে গুরুতর জখম হয়েছে স্বামী সোনা মিয়া(৫০)। বৃহস্পতিবার গভীর রাতে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি ছালেয়াং গ্রামে এঘটনা ঘটেছে। আহত সোনা মিয়া কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিনালা এলাকার সোলাইমানের ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার হারিছ মিয়া জানায়, সোনা মিয়া ও তার স্ত্রী রহিমা আাজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি ছালেয়াং পাড়া এলাকায় আবু খালেকের বাগানে কেয়ারটেকার হিসেবে কাজ করে করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে স্ত্রী উত্তেজিত হয়ে স্বামীকে ঘরে থাকা দারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দেয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে পাশাপাশি লোহাগাড়া উপজেলার লাইভ কেয়ার হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা স্বীকার করে আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুচ মিয়া বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে সোনা মিয়ার স্ত্রী রহিমা খাতুন গা ঢাকা দিয়েছে।

শেয়ার করুন