মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

লামায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন


বান্দরবানের লামা উপজেলায় আবদুল আজিজ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার সরই ইউনিয়নের হাসনাভটিা এলাকার মক্কা এগ্রো ফার্মের পাশের একটি গাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়। আবদুল আজিজ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ির বাসিন্দা মৃত মুফতি ফরিদ উদ্দিনের ছেলে। ঘটনাটি আতœহত্যা নাকি হত্যা; তা জানা যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, ৫-৬ দিন আগে আব্দুল আজিজ মহেশখালী থেকে লামা উপজেলার সরই এলাকার মক্কা এগ্রো ফার্মের কাজে যোগদান করে। ফার্মটির মালিক চট্টগ্রামের পদুয়া এলাকার আলহাজ্ব আজিজুল হক। সোমবার সকালে ফার্মের পিছনে একটি গাছের সাথে আবদুল আজিজের লাশ ঝুলতে দেখে অন্য কর্মচারীরা পুলিশকে জানায়।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি আতœহত্যা নাকি হত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন