২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

লামায় পার্বত্য প্রতিমন্ত্রীর কর্মসূচীর সংবাদ সংগ্রহে গিয়ে সড়ক দূর্ঘটনায় ৩ সাংবাদিক আহত

img_20161128_230816

পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর সংবাদ সংগ্রহে গিয়ে যাত্রা পথে ৩জন সাংবাদিক গুরুতর আহত হয়েছে। ২৮ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় লামা-চকরিয়া সড়কের কুমারী রাবার বাগান এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, লামা প্রেস প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বান্দরবান জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. রুহুল আমিন, দৈনিক জনতা প্রতিনিধি শাহাব উদ্দিন ও দৈনিক ডেসটিনি প্রতিনিধি বেলাল আহমদ।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর লামা ফাঁসিয়াখালীতে আগমন ও বাস্তবায়িত নানান কর্মসূচীর সংবাদ সংগ্রহে মোটর সাইকেল যোগে যাত্রাকালে ফাঁসিয়াখালী কুমারী রাবার বাগানস্থ সড়ক দূর্ঘটনা পতিত হয় তারা। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ২টি মোটর সাইকেল পাহাড়ের নিচে পড়ে যায়। রাস্তায় টহলরত পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহত ২জনকে পার্শ্ববর্তী চকরিয়া ও ১জনকে লামা হাসপাতালে নিয়ে যায়। আহত ২জনের হাত ভেঙ্গে যায় ও ১জন রাস্তার পিচ পাথরের সাথে ঘষা লেগে ক্ষত বিক্ষত হয়ে যায়।
সড়ক দূর্ঘটনায় আহত তিন সাংবাদিকদের জন্য উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল সমবেদনা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।