২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

লাখ টাকা মুক্তিপন দিলেও মুক্তি মিলেনি শিশু মিশুর


‘লাখ টাকা মুক্তিপন দিলে ও এখনো মুক্তি মিলেনি শিশু এমদাদুল হক মিশুর। এনিয়ে চরম উৎকন্ঠায় রয়েছে মিশুর পরিবার পরিজন।
স্থানীয় বাসিন্দা কক্সবাজার আদালতে আইন পেশায় কর্মরত মিজান চৌধুরী জানান, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামের এনামুল হকের ৬ বছরের শিশু পুত্র এমদাদুল হক মিশুকে গত ১ জানুয়ারি রোহিঙ্গা শ্রমিক কর্তৃক অপহরন করে নিয়ে যান।
এনিয়ে মিশুর পিতা এনামুল হক বাদি হয়ে উখিয়া থানায় সাধারন ডাইরি করে এবং কক্সবাজারস্থ র্যাব ৭ এর সহযোগিতা কামনা করে আবেদন করেন। র্যাব অপহরনের শিকার মিশুকে উদ্ধারে সহযোগিতার আশ্বাস করলেও পরে অজ্ঞাত কারনে পিছু হটে। যার কারনে তাদের শেষ ভরসা র্যাবের সহযোগিতা না পেয়ে চরম উৎকন্ঠায় রয়েছে মিশুর পরিবার ও আত্নীয় স্বজন।


মিজান চৌধুরী আর দাবি করেন, শুক্রবার বিকাশের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপন দেয়া হয়েছে। এই পর্যন্ত শিশু মিশুকে ফেরত দেয়া হয়নি।
এই ব্যাপারে মিশুর পরিবার জেলার আইশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রসঙ্গতঃ পাগলিরবিল শাহা আমানত সুন্নীয়া মাদ্রাসার নুরানীর ছাত্র।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।