২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

লাকী আকতারসহ ছাত্রনেতাদের উপর হামলার প্রতিবাদে জেলা ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

লাকী আকতারসহ প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
জেলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়–য়া।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মোছাদ্দিক হোসেন আবু, কেন্দ্রীয় কমিটির সদস্য সৌরভ দেব, জাতীয় পরিষদ সদস্য অন্তিক চক্রবর্তী, ছাত্রনেতা রাহুল মহাজন, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাস, সহকারী সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক শেখর পাল, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক তনয় দাশ, দপ্তর সম্পাদক শুভজিৎ রুদ্র, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ইকরামুল হক বাবু, ছাত্র ইউনিয়ন নেতা ইফাজ উদ্দিন ইমু, মংবাহেন রাখাইন, ফাহিম ও মো. আকাশ প্রমূখ।
প্রসঙ্গত; সুন্দরবনে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে শুক্রবার ঢাকা শহরে অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়। শান্তিপূর্ণ হরতাল চলাকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আকতারসহ প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর নির্বিচারে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে অনেকেই আহত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।