২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর সদরে এবার উপজেলা নির্বাচনে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে আটটায় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই আসনে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মোট ভোট পড়েছে মাত্র ৫০টি।

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আলীগঞ্জ পিটিআই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা মিলেনি। এভাবেই রোববার চাঁদপুরের সাত উপজেলায় ১৭ লাখ ২৬ হাজার তিনশো ৩৪ জন ভোটারের জন্য অপেক্ষায় ছয়শত ৪৮টি কেন্দ্র।

এই জেলার সাত উপজেলার অর্ধেকেরই বেশি কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার ভোট কেন্দ্রগুলোতে কিছু ভোটার সকালে ভোট প্রয়োগ করলে অন্যান্য উপজেলায় ভোটারদের মাঝে তেমন সাড়া নেই।

চাঁদপুরের সাত উপজেলায় সর্বমোট প্রার্থী হচ্ছেন ৬২ জন। তবে মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে হাজীগঞ্জ উপজেলায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মতলব দক্ষিণ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন নির্বাচিত হয়ে গেছেন।

এই জেলায় নির্বাচন হচ্ছে- চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার।

হাজীগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা বিজিবি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এছাড়াও পুলিশ ও র‌্যাবের স্পেশাল টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।