১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫


লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাহিরে হওয়া গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন। প্রাথমিকভাবে জানা যায়, এ ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়। কিন্তু পরবর্তীতে বিবিসি জানায়, পার্লামেন্ট ভবনের বাহিরে হওয়া এই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। এই ঘটনায় গোটা পার্লামেন্ট এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে মুলতবি ঘোষণা করা হয়েছে পার্লামেন্টের অধিবেশন।

এই হামলায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত পুলিশ অফিসারের নাম পিসি কেইথ পালমার (৪৮)। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, এই হামলা ‘অসুস্থ ও নির্লজ্জ’। এর মাধ্যমে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্ত কথা বলার অধিকারের বিরুদ্ধে হামলা করা হল।

এই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিন্তু তার নাম পুলিশ গণমাধ্যমকে জানায়নি।

সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত পুলিশ অফিসার পিসি কেইথ পালমার।

ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান মার্ক রাওলি বলেন, হামলাকারীর বিস্তারিত পরিচয় আমরা পেয়েছি। এই হামলার জন্য আন্তর্জাতিক ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলো থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন এই ব্যক্তি।

এই হামলার পর থেকে এখন পর্যন্ত গোটা এলাকা জুড়ে সশস্ত্র পুলিশের উপস্থিতি দেখা গেছে। বিবিসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।