২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত

লন্ডনের কেন্দ্রস্থলে একটি ২৭ তলা আবাসিক ভবন আগুনে জ্বলার পর সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৫৪ মিনিটে ল্যাঙ্কাস্টার ওয়েস্ট ইস্টেটের লাটিমার রোডের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার খবর প্রথম পাওয়া যায় বলে পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি।

এর পরপরই ৪০টি ফায়ার ইঞ্জিন নিয়ে প্রায় ২০০ দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এর তিন ঘন্টা পরেও ওই ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

আগুনে গ্রেনফেল টাওয়ারে ‘বেশ কয়েকজন নিহত’ হয়েছেন বলে জানিয়েছেন লন্ডন দমকলের কমিশনার ড্যানি কটন তবে কতোজন নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি। এর কারণ হিসেবে ভবনটি ‘আকার ও জটিলতার’ কথা উল্লেখ করেছেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।