মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

লকডাউনে নির্মাণ কাজ, গুণতে হলো ১০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

ইমাম খাইর, কক্সবাজারঃ জেলা প্রশাসনের লকডাউন আদেশ অমান্য করে শ্রমিক সমাবেশ ঘটিয়ে নির্মাণ কাজ করার অপরাধে কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিন চায়ের দোকান খোলা রাখায় নজির হোসেন, নজরুল ইসলাম ও আবদুল গফুর নামক ৩ দোকানদারকে ২০০০ টাকা করে মোট ৬ হাজার টাকা নগদ অর্থ দণ্ড দেয়া হয়।
শনিবার (১১ এপ্রিল) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন।
করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারী নির্দেশনা স্বত্ত্বেও গত কয়েক দিন ধরে অসংখ্য শ্রমিক এনে খাস জায়গায় বাউন্ডারীওয়াল ও বাড়ি নির্মাণ করে আসছেন তিনি। স্থানীয় মৃত মদন মেস্ত্রির ছেলে আবদুল হক, আবদুল্লাহ ও নুরুল হকদের নিকট থেকে ওই জায়গা কিনেন সাইফুল। স্থাপনার খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, করোনা পরিস্থিতিতে যখন সবাইকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হলো, তখন শ্রমিক সমাবেশ ঘটিয়ে কাজকর্ম করা যেমন জীবনের জন্য ঝুঁকিপূর্ণ তেমন আইনের লঙন। এ কারণে অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দেয়া হয়েছে।
পৃথক অভিযানে ৩ চায়ের দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ঘরে থাকুন। সুস্থ থাকুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

শেয়ার করুন