৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

র‍্যাংকিংয়ে ছয়ে ওঠার সুযোগ বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের লঙ্কা অভিযান। এরপর আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এ সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলেই লঙ্কানদের টপকে র‍্যাংকিংয়ের ছয়ে যাবে বাংলাদেশ।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯৮ রেটিং নিয়ে ছয়ে অবস্থান করছে শ্রীলঙ্কা। আর ৯১ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান সাত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৩। শ্রীলঙ্কার রেটিং এক কমে গিয়ে হবে ৯৭। আর ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে অর্থাৎ লঙ্কানদের হোয়াইটওয়াশ করলে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কা নেমে যাবে সাতে।

তবে শ্রীলঙ্কা যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তাহলে শ্রীলঙ্কার রেটিং এক বেড়ে হবে ৯৯। তবে বাংলাদেশের রেটিং ৯১ থাকবে। আর টাইগাররা যদি হোয়াইটওয়াশ হয় তাহলে তিন রেটিং হারাবে। ফলে মাশরাফিদের রেটিং হবে ৮৮। এতে লাভ হবে পাকিস্তানের। ৮৯ রেটিং নিয়ে তারা চলে যাবে সাতে আর বাংলাদেশ নেমে আসবে আটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।