৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩ | ২৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক যুক্তরাষ্ট্র : বার্ণিকাট

বিশেষ প্রতিবেদকঃ রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র আন্তরিক, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এমনটি জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বৃহস্পতিবার দুপুরের দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন শেষে তিনি এসব কথা বলেন।

বার্নিকাট বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দেশ অত্যন্ত আন্তরিক। এ জন্য তিনি এবারসহ ৩বার ক্যাম্প পরিদর্শনে আসেন। খোঁজখবর নেন মিয়ানমার সেনাবাহিনীর বর্বতার শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া নারী-পুরুষ রোহিঙ্গাদের।

এ সময় তিনি রোহিঙ্গাদের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করবে বলেও জানান।

এর আগে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইএমও)সহ সরকারী-বেসরকারী কর্মরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বস্তি পরিদর্শন করেন। শেষে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ও স্বজনহারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

বার্নিকাটের সঙ্গে ছিলেন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিও সংস্থা প্রতিনিধি।

উল্লেখ্য, ইতিপুর্বে উখিয়ার কুতুপালং, সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্ট পরির্দশন করেছিলেন ৪৩টি দেশের প্রতিনিধিদল। ওই সময় তারা মিয়ানমারে বাড়ী-ঘরে আগুণ দেয়ার দৃশ্য স্বচক্ষ্যে অবলোকন করেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।