মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের ‘গুলাগুলিতে’ নিহত-১

শেয়ার করুন

হুমায়ুন রশিদঃ নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড় স্বশস্ত্র রোহিঙ্গা গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সাদেকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, ২৬মার্চ সকাল ৬টারদিকে উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ খবর পেয়ে পার্শ্ববর্তী মীর আহমদের ঘোনা নামক রোহিঙ্গা ডাকাত ও উগ্রপন্থী গ্রুপের পাহাড়ী আস্তানা হতে পরিত্যক্ত অবস্থায় এইচ ব্লকের এমআরসি নং-৮৮৭৮, শেড নং-৬৩৭ এর বাসিন্দা মোহাম্মদ জলিলের পুত্র, কুখ্যাত ডাকাত ও স্বশস্ত্র গ্রুপের সদস্য মোহাম্মদ আবু ছৈয়দ প্রকাশ সাদেক (৩৫) এর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরীর পর উদ্ধারকৃত মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম জানান, সকালে পাহাড়ে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ ঐ পাহাড়ে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ ও পরিত্যক্ত ডাকাত সাদেকের মৃতদেহ উদ্ধার করে।

উল্লেখ্য,গত মাসে উগ্রপন্থী সংগঠন আরসা কমান্ডার,কুখ্যাত ডাকাত সর্দার,অস্ত্রবাজ নুরুল আলম ডাকাত বন্দুক যুদ্ধে নিহতের পর ক্যাম্প কেন্দ্রিক তার গ্রæপ এবং প্রতিদ্বন্দি গ্রুপ আধিপত্য বজায় রাখার জন্য খুন, অপহরণ, হামলা ও মুক্তিপণ আদায়ের মাত্রা বেড়ে যায়। এই গ্রুপ সমুহের মধ্যে আধিপত্য বিস্তারের জেরধরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন