১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

রোহিঙ্গা যুবক হত্যা মামলার ৪ আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

রোহিঙ্গা যুবক সৈয়দ হোসেন হত্যা মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন এর সদস্যরা। শুক্রবার (২১ অক্টোবর) ভোর রাতে ক্যাম্প-১৩ ও ১৯ এ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সাথে অন্য আসামীদের আটক করতে ব্লক রেইড অব্যাহত রেখেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ক্যাম্প-১৩ এর ডি/২ ব্লকের বাসিন্দা মকবুল আহাম্মদের ছেলে সৈয়দ হোসেন প্রকাশ জাহিদ হোসেন (৩৫), ক্যাম্প-১৫ এর এইচ/৩ ব্লকের মৃত ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০), ক্যাম্প-১৯ এর এ/১৮ ব্লকের মৃত আবু বক্করের ছেলে নুর আলম (৩২) এবং ক্যাম্প-১৩ এর এফ/৫ ব্লকের মেহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ গণি (২৫)।
৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ ফারুক আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৮ অক্টোবর রাতে ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকানের সামনে ২৮/৩০ জনের একটি দুষ্কৃতিকারী দল সৈয়দ হোসেন (২৩)কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহত সৈয়দ হোসেনের ভাই বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫৮।
নিহত সৈয়দ হোসেন ক্যাম্প-১৯ এর এ/১০ ব্লকের মৃত জমিল হোসেনের ছেলে।
এই হত্যাকান্ডের পর থেকে অপরাধীদের সনাক্ত করতে ৮ এপিবিএন কাজ করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সৈয়দ হোসেন হত্যাকান্ডের সাথে জড়িত কয়েকজন ক্যাম্প-১৩ ও ১৯ এ অবস্থান করছে। সুনির্দ্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।