৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

রোহিঙ্গা যুবকের কাছে মিলল ৭০টি বাংলাদেশী সিম কার্ড

রোহিঙ্গা এক যুবককে মোবাইলের ৭০টি সিম কার্ডসহ আটক করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (১৬-এপিবিএন)। এ সময় তার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ যুবায়ের (৩২) জামতলী ক্যাম্পের এইচ-১৫ ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে।

রোববার (২২ নভেম্বর) সকালে ১৬ আর্মড পুলশি ব্যাটালিয়ান (এপিবিএন) অধিনায়ক মো. হেমায়েতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন অধিনায়ক জানান, রোহিঙ্গাদের অনেকের বিরুদ্ধে বাংলাদেশি সিমকার্ড বিক্রির অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। তার কাছে ৭০টি সিম পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

এছাড়াও এতগুলো সিম কীভাবে রোহিঙ্গার হাতে এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ১৬ এপিবিএন অধিনায়ক হেমায়েতুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।