২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রোহিঙ্গা নির্যাতন: ৭ বৌদ্ধ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মিয়ানমারের ৭ বৌদ্ধ জাতীয়তাবাদী নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। দেশটির ইয়াঙ্গুন শহরে স্থানীয় মুসলমানদের সঙ্গে মারধোরের পর সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই ৭ জনের মধ্যে দুজন বৌদ্ধ ভিক্ষু আছেন। তাদের একজন হলেন উ থু সিত্তা।

বিবিসির খবরে বলা হয়েছে, সহিংসতায় উসকানি দেয়ার অপরাধে মিয়ানমারে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বুধবার সকালে একদল বৌদ্ধ ভিক্ষুর নেতৃত্বে জাতীয়তাবাদীরা ইয়াঙ্গুনের মিঙ্গালার তং নিয়ুন্ত এলাকায় যায়। সেখানে ‘অবৈধ’ রোহিঙ্গা মুসলিমরা অবস্থান করছে বলে তারা দাবি করে। এ ঘটনায় সেখানে মারধোরে একজন আহত হয়। এ ঘটনার পর এই গ্রেফতারি পরোয়ারা জারি করা হয়।

সূত্র- মানবকন্ঠ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।