মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

‘রোহিঙ্গা নির্যাতন বন্ধে সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল’

শেয়ার করুন

মিয়ানমারের রাখাইন প্রদেশে রাহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলা নিয়ন্ত্রণে অংসান সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল বলে জানিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরজ বেন্দে। তিনি বলেন, ‘আমার মনে হয় রাখাইন প্রদেশের অবস্থা নিয়ন্ত্রণে অংসাং সুচির আরও বেশি কিছু করা উচিত ছিল।

সোমবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে যুব নেতৃত্বের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠানে অংসান সু চি’র নোবেল পুরস্কার পাওয়া এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রশংসা করে বোরজ বেন্দে বলেন, ‘বাংলাদেশ সরকার যেসব রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের গ্রহণ করেছে। অক্টোবর থেকে মিয়ানমারে সশস্ত্র বাহিনীর হামলার কারণে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন, হাজার হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে। প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘নোবেল পুরস্কার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মাধ্যমে দেওয়া হয়। এখানে নরওয়ে সরকারের কোনও ভূমিকা নেই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় একজন নাগরিক বা ব্যক্তি হিসেবে অংসান সূচি যখন নোবেল পেয়েছিলেন তখন আমি খুশি হয়েছিলাম।’

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাজনীতি অনেক জটিল এবং সামরিক বাহিনী এখনও ২৫ শতাংশ সংসদ নিয়ন্ত্রণ করে। মিয়ানমারে এখনও পুরাপুরি গণতন্ত্র আসেনি এবং অংসান সুচির ক্ষমতার সীমাবদ্ধতা আছে।’

এ সময় তিনি রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের সঙ্গে অগ্রহণযোগ্য ব্যবহারের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারেরর ওপর চাপ তৈরি করার আহ্বান জানান।

শেয়ার করুন