মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গা ক্যাম্প লক ডাউন করা হবে কিনা সিদ্ধান্ত আজ

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প লকডাউন করা হবে কিনা, তা রোববার জানা যাবে। রোহিঙ্গা শরনার্থী বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার ২২ মার্চ অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরনার্থী বিষয়ক স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিঙ্গা শরনার্থী ব্যবস্থাপনার সাথে জড়িত একজন দায়িত্বশীল কর্মকর্তা সিবিএন-কে এমন আভাস দিয়েছেন।

সুত্র মতে, বৈঠকে যোগ দিতে কক্সবাজারের শীর্ষ কর্মকর্তাগণ ইতিমধ্যে ঢাকা পৌঁছেছেন। তাঁরা বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ডেস্ক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তদের সাথে প্রাথমিক আলাপ করেছেন বলে সুত্রটি জানিয়েছে। করোনা ভাইরাস (COVID-19) রোগ বাংলাদেশে সনাক্ত হওয়ার পর এটা রোহিঙ্গা শরনার্থী বিষয়ক স্টিয়ারিং কমিটির প্রথম সভা। সভায় করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে করণীয় বিষয়টি অত্যাধিক গুরুত্ব পাবে বলে উক্ত কর্মকর্তা জানিয়েছেন। কক্সবাজার থেকে গিয়ে সভায় অংশ নিতে যাওয়া কর্মকর্তারা এখানকার সার্বিক পরিস্থিতি প্রতিবেদন আকারে তুলে ধরবেন বলে সুত্রটি জানিয়েছে।

সূত্রঃ সিবিএন

শেয়ার করুন