৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কক্সবাজার সময় ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে তিনি রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সেখানে ত্রাণসামগ্রী বিতরণ ও বাংলাদেশ নেভির একটি কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানিয়েছেন, রাষ্ট্রপতি কক্সবাজার সফরের সময় রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের পালিয়ে আসার ঘটনা সম্পর্কে শুনবেন।

বাংলাদেশ নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, রাষ্ট্রপতি সোমবার কক্সবাজারের ইনানি বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়াম (আইওএনএস) এর আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধন করবেন।

তিনি জানান, ৯টি পর্যবেক্ষক দেশসহ প্রায় ৩২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।