৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ১২ দেশের রাষ্ট্রদূত

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের উখিয়া’র কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১২টি দেশের রাষ্ট্রদূত। মঙ্গলবার বিকেলে কুতুপালং ক্যাম্প পরিদর্শনে এসে সন্ধ্যায় তারা ক্যাম্প ত্যাগ করেন।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান বলেন, বিকেলে একটি প্রতিনিধি দলের সঙ্গে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, উত্তর কোরিয়া, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সুইডেন, তুরস্ক ও ইংল্যান্ডের রাষ্ট্রদূত কুতুপালং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাও বলেন তারা।

এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন ১২ দেশের রাষ্ট্রদূত। মতবিনিময়কালে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় জনগণের উপর কী ধরনের প্রভাব পড়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন, অন্যত্র স্থানান্তর বিষয়ে আলোচনা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।