৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত; গণপিটুনিতে আরসা সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অবস্থিত ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়েছে। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী আরসার এক সন্ত্রাসী নিহত হয়েছে।
 রবিবার ভোর রাতে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে।
আহত রোহিঙ্গারা হলো ১৩ নাম্বার ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই পুত্র মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন  রবিবার ভোর রাতে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০/২৫ জনের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। টানা কিছুক্ষণ গুলি ছুড়ার ঘটনায় রোহিঙ্গারা শোর চিৎকার করলে আশেপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি ও দা দিয়ে কোপায়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের স্হানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
ওসি জানায় হামলাকারী সন্ত্রাসীরা আরসা গ্রুপের সদস্য বলে জানা যায়। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।