১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান : গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের ধরতে যৌথ অভিযান চালিয়েছে র‌্যাব-১৫, ৮ ও ১৬ এপিবিএন। যৌথ অভিযানে ৮ জন দুস্কৃতিকারী গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তাররা হল মো. ইব্রাহিম  (২৪), আব্দুল আমিন (৪১), হোসেন আহমেদ (৪৩), নুর হুদা (২৪), মোহাম্মদ সলিম (২২), হামিদ উল্লাহ (২৪), মোহাম্মদ সালেহ (২৫) ও  ফায়েজুল আমিন (৩২)। তারা সবাই উখিয়াস্থ ১৯, ১৩ ও ০৪ ক্যাম্পের বাসিন্দা।
এক বার্তায় র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, সোমবার ০৬ টায় র‌্যাব-১৫ এবং ৮ ও ১৬ এপিবিএনের আভিযানিক দল উখিয়াস্থ ক্যাম্প-০৪, ১৪ ও ১৯ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় এসব ক্যাম্প থেকে ৮ জন দুষ্কৃতিকারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কক্সবাজার ও উখিয়া থানায়  হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।